ত্রিশালে মুজিব বর্ষ পালনের মধ্য দিয়ে বই বিতরণ
প্রকাশিতঃ 11:00 pm | January 01, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর শিশু কিশোর একাডেমিতে মুজিব বর্ষ পালনের মধ্য দিয়ে স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
“শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানকে সামনে নিয়ে উক্ত বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, পাপিয়া আক্তার, জুমা আক্তার, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার কমিটির ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মালেক মিয়া, মাহাবুব আলম, রফিকুল ইসলাম, লোকমান মিয়া প্রমুখ।

