|

পরিক্ষা কেন্দ্র এনে দেওয়ায় কলেজের পক্ষ থেকে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিতঃ 12:29 am | March 10, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ভালুকা ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজে এইচ এস সি পরিক্ষার কেন্দ্র এনে দেওয়ায় কলেজের পক্ষ থেকে গভর্নিং বডির সভাপতি ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী কে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার কলেজের পক্ষ থেকে ওই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্হিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ খাইরুল বাশার, সহকারী অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, হারিছুল আহাম্মেদ মুক্তা, প্রভাষক মাহফুজুর রহমান মোতাহার, ফয়েজ আহাম্মেদ, আব্দুল আওয়াল, কামরুল ইসলাম সহ গভর্নিংবডির সদস্য নজরুল ইসলাম মাষ্টার প্রমুখ।