ময়মনসিংহে অসহায় শ্রমজীবীদের পাশে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগ
প্রকাশিতঃ 10:37 pm | March 28, 2020
আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহে অসহায় শ্রমজীবীদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখা নেতারা।
শনিবার সকালে সংগঠনের উদ্যোগে শহরের রেলওয়ে ষ্টেশন, কাচিঝুলী মোড়, চড়পাড়া মোড়, দূর্গাবাড়ী রোড, গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড়, ছোট বাজার ও জেলা স্কুল মোড় এলাকায় শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাবার ( চাল, ডাল, আলু, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মোমবাতি) বিতরন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট এ.বি.এম নূরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আরজুনা কবীর, অর্থ সম্পাদক মানিক সরকার, সহ বানিজ্য সম্পাদক শামসুল আলম স্বেচ্ছাসেবক লীগ নেতা মাকসুদ খান, মাসুদ প্রমুখ।


