|

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ মাসুমের ইফতার বিতরণ

প্রকাশিতঃ 10:12 pm | May 13, 2020


মো. আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ করোনা ভাইরাস মহামারির কারণে দরিদ্রের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেই ধারাবাহিকতায় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শেখ

শাহ আলম মাসুমের উদ্যোগে গত সোমবার বিকালে নিজ বাসভবনে রান্না করে ২০০জনকে ইফতার উপহার হিসাবে বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডভোকেট এবি এম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোফাখ্খার হোসেন খোকন, যুগ্ন আহবায়ক আব্দুল আওয়াল মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মো. রনি, শান্ত, সাইফ অপুর্ব,স্বাজন ধর প্রমূখ। এ সময়ে জেলা সভাপতি বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকেই অনুরোধ করছি।