|

ত্রিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রকাশিতঃ 9:18 pm | June 29, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ত্রিশালে (সাবেক দরিরামপুর হাই স্কুল) ত্রিশাল সরকারি নজরুল একাডেমীতে বৃক্ষরোপন করা হয়।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য বিদ্যাপীঠ ত্রিশাল সরকারি নজরুল একাডেমী (সাবেক দরিরামপুর হাই স্কুল) মাঠে সারাদেশের ন্যায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন।

এ সময় মাঠের চার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমী’র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, আবু রায়হান প্রমূখ।