|

ত্রিশালে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 9:05 pm | October 31, 2020

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস ও ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে শনিবার সন্ধ্যায় কাশিগঞ্জ বাজারে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের সভাপতি কায়কোবাদ আকন্দ সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুক্তা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম হেলাল, আমিরাবাড়ী ইউনিয়ন পুলিশ কমিউনিটির সভাপতি হাবিবুর রহমান মাষ্টার, যুবলীগের সদস্য মো. আরিফুল হক এরশাদ প্রমুখ।