ত্রিশালে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কোরআন খতম ও দোয়া
প্রকাশিতঃ 8:23 pm | April 28, 2021
নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ত্রিশালে কোরআন খতম দোয়া ও ইফতার মাফিলের আয়োজন করা হয়েছে। ত্রিশাল উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ জিয়ার প্রজন্ম দল কেন্দ্রিয় কমিটির উদ্যোগে কোরআন খতম করে দোয়া ও ইফতার মাহফিল শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রজন্ম দলের কেন্দ্রিয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব আমীনুল ইসলাম আমীন সরকার, ভার্চুয়ালে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রিয় কমিটি প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মাহাবুব আলম পল্টন, লিখন ইসলাম প্রমুখ।

