|

ইসলামী ব্যাংকের পাগলা বাজার আউটলেট উদ্বোধন

প্রকাশিতঃ 5:46 pm | August 29, 2021

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গফরগাঁও উপজেলার পাগলা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আউটলেট উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ময়মনসিংহ জোনের হেড বশির আহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান।

অনুষ্ঠিানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভালুকা ব্রাঞ্চের ব্যাবস্থাপক কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ফাইভ এস এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এ কে এম মাহফুজুল হক।

এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।