|

ভালুকায় ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিতঃ 5:00 pm | April 02, 2024


আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১০ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ১টি শাড়ি, ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১টা সাবান, ১ কেজি পোলাওয়ের চাল বিতরণ করা হয়।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজি মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত অর্থায়নে ওই ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় ডাকাতিয়ার সকল ইউপি মেম্বারসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হাজি মো. রফিকুল ইসলাম বলেন, ভালুকার সর্বস্তরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমার এ উদ্যোগ। পর্যায়ক্রমে গোটা উপজেলায় এক লাখ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। আমি সবার কাছে দোয়া প্রত্যাশী।