নিঃসন্তান অসহায় সাহারা খাতুনের ঘরের চাল দিয়ে দিলেন চেয়ারম্যান বাচ্চু
প্রকাশিতঃ 9:12 pm | April 24, 2024
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের নিঃসন্তান অসহায় সাহারা খাতুনের ঘরের চাল দিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।
জানা যায়, ইউনিয়নের একটি রাস্তার কাজ করতে গিয়ে পরিচয় হয় সাহারা খাতুনের সাথে। পরে তার বাড়িতে গিয়ে দেখেন তার একটি মাত্র ঘর সেটাও ভাঙ্গা। বৃষ্টি হলেই ঘরের ভিতর থাকা অসম্ভব হয়ে যাবে। পরে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ঘরের চাল দেন ও বিধবা ভাতার কার্ড করে দেন। পরবর্তীতেও অসহায় সাহারা খাতুনের পাশে থাকবেন বলেও জানান তিনি।

