ভালুকা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পানি জমে থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হওয়া এলাকা পরিদর্শন করলেন স্থানীয় সাংসদ ওয়াহেদ
প্রকাশিতঃ 12:27 pm | June 22, 2024
আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি : ভালুকায় বৃষ্টি হলেই পৌরসভার কয়েকটি ওয়ার্ডে পানি জমে জনদুর্ভোগ পোহাতে হয় কয়েকশত পরিবারের এই সংবাদে ওই এলাকা পরিদর্শন ও ভুক্তভোগী পরিবারদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ।
শুক্রবার (২১জুন) সকালে পৌরসভার দুই, তিন ও চার নং ওয়ার্ড পরিদর্শন করেন এবং খুব দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান, কাউন্সিলর মোঃ আনচারুল হক সবুজ, মোঃ হুমায়ুন কবির, মোঃ নজরুল ইসলাম,সাবেক কাউন্সিলর মোঃ মুখলেছুর রহমান,ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াহেদ অতিদ্রুত সময়ে যেন এ সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

