|

ভালুকায় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিতঃ 10:19 pm | June 22, 2024

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভালুকা উপজেলা ৩ নং ভরাডোবা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটি গঠিত।

গত বৃহস্পতিবার ২০ জুন উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মোঃ মেজবাহ উদ্দিন মাসুদ ও সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির বুলবুলের যৌথ সাক্ষরে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

৩ নং ভরাডোবা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক কমিটির আহবায়ক করা হয় মোঃ শাহ জালাল আকন্দ কে।
কমিটির সদস্য সচিব হলেন মোঃ রুবেল মাহমুদ আর সিনিয়র যুগ্ন আহবায়ক করা মোঃ সিরাজ মিয়াকে।
ওয়ার্ড কমিটি করার ক্ষেত্রে আহবায়ক, সদস্য সচিব ও ২/৩/৪ নং যুগ্ন আহবায়ক দের সাক্ষর থাকতে হবে।

উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ তারিকুল ইসলাম তারু বলেন নতুন কমিটি নতুন উদ্যমে কাজ করে দলকে সুসংগঠিত করবে।