|

ভালুকায় ওসির উদ্যোগে ময়লার স্তূপ পরিষ্কার

প্রকাশিতঃ 6:25 pm | June 25, 2024

আনোয়ার হোসেন তরফদার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ডে ময়লার স্তূপ পরিষ্কার করে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দের উদ্যোগে ওই ময়লার স্তূপ পরিষ্কার করে সেখানে আর ময়লা না ফেলার জন্য সতর্কতামূলক স্টিকার লাগানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম সহ থানা পুলিশের সদস্যরা।