|

ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

প্রকাশিতঃ 5:45 pm | September 13, 2024

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান কে আহ্বায়ক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো ইসমাইল ভূঁইয়া কে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন খেলোয়াড় কোটায় ফুটবলার টিপু সরকার, রেফারী হিসেবে নাহিদুল ইসলাম মোরাদ, গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী হিসেবে বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ফুটবলার কামরুল আরেফীন, ক্রীড়া সংগঠক ছাত্র প্রতিনিধি হিসেবে ব্রাদার্স ক্লাব ভালুকার সভাপতি রাফি উল্যাহ চৌধুরী ও ক্রীড়া সাংবাদিক হিসাবে ভালুকার এনটিভির প্রতিনিধি ও উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন।