ভালুকায় উপজেলা জাসাস’র নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা
প্রকাশিতঃ 5:44 pm | July 06, 2025
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ভালুকা উপজেলা শাখার নবগঠিত কমিটির আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে পৌর সদরের মেগার মাঠ থেকে আনন্দ র্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি আহসান হাবীব রিপন।
এসময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা জাসাসের যুগ্ম সম্পাদক সোহাগ রহমান, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
এ সময় উপজেলা জাসাসের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, শরিফ, সোয়েব, মোস্তাকিন, রাহুলসহ উপজেলা ও ইউনিয়ন জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

