|

দীর্ঘদিনের জমি বিরোধের অবসান, আদালতের রায়ে এক একর জমি বুঝিয়ে দিলেন জেলা নাজির

প্রকাশিতঃ 6:15 pm | July 21, 2026

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার বাদে পুরুরা মৌজায় দীর্ঘদিন ধরে চলমান দুই একর সাড়ে চৌষট্টি শতক জমি সংক্রান্ত বিরোধের মামলার রায় কার্যকর করা হয়েছে।

জানা যায়, মামলায় বাদী ছিলেন মমতাজ বেগম গং এবং বিবাদী ছিলেন সামছুদ্দিন গং। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ ময়মনসিংহ জেলা জজ আদালতের রায়ের আলোকে মঙ্গলবার (আজ) জেলা নাজির মাহফুজুর রহমান থানা পুলিশের উপস্থিতিতে ডোল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে বাদী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেন।

রায় বাস্তবায়নের সময় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় লোকজনও ঘটনাস্থলে উপস্থিত থেকে আদালতের রায় কার্যকর হওয়ার বিষয়টি প্রত্যক্ষ করেন।

আদালতের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।