ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ
প্রকাশিতঃ ১:১৬ pm | এপ্রিল ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।
অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গুলজার হোসেন,এডভোকেট উসমান গণি মল্লিক মাখন সহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

