|

ভালুকায় চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিনের উঠান বৈঠক

প্রকাশিতঃ 6:58 pm | November 22, 2026

নিজস্ব সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় আসন্ন ৭ নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার নয়নপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. রুহুল আমিন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে এগিয়ে যেতে চান। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

উঠান বৈঠক শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর মধ্যে খাবার বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম (সুপার), ছাত্রদল নেতা আবু হানিফ, রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।