|

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 4:56 pm | September 28, 2021

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবরঃ ‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’, এ প্রতিপাদ্য ও ‘তথ্য আমার অধিকার জানতে হবে সবার’, স্লোগান কে সামনে নিয়ে, ময়মনসিংহের ভালুকা উপজেলা য় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৮ তাং সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রসাশনের উদ্যোগে পরিষদের হল এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, সন্ঞালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকিউল বারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান , প্রকল্প কর্মকর্তা আবুল কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী, তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। প্রেস ক্লাবের সভাপতি শাজাহান সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।