ভালুকায় শ্রমিক দলের আনন্দ মিছিল
প্রকাশিতঃ 10:52 pm | November 23, 2026
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হিসেবে আমানউল্লাহ আমান এমপি এবং সদস্যসচিব হিসেবে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি মনোনীত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় আনন্দ মিছিল করেছেন স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন ভালুকা উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মো. সুজন। এ ছাড়া পৌর শ্রমিক দলের সভাপতি মাহাবুব আলম মোল্লা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় ভালুকা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

