ভালুকায় দোকানে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ
প্রকাশিতঃ ৬:০২ pm | এপ্রিল ১৬, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ):
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পূর্ব বিরোধের জেরে একটি দোকানে হামলা, ভাঙচুর, মারধর ও নগদ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আয়নাল হক থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারগারা গ্রামের মো. আয়নল হকের প্রতিপক্ষরা পুর্ব বিরোধের জের ধরে তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৫ মার্চ রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় রামপুর চালা বাজারে তার দোকানে হামলা চালায়।
তিনি আরও জানান, হামলাকারীরা দোকানে ঢুকে হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এতে তার স্ত্রী আহত হন বলে দাবী করেন। একপর্যায়ে হামলাকারীরা দোকানের মালামাল নষ্ট করে এবং ক্যাশ বাক্সে থাকা প্রায় ১৫ হাজার টাকা ও প্রায় ৪ হাজার টাকার সিগারেট নিয়ে যায়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় জুয়েল মিয়া, বিল্লাল হোসেন, আনু মিয়া ও নিলুফা নিলে সহ আরও ৪/৫ অষ্ঘাত আসামি করে থানায় অভিযোগ করেন আয়নাল হক।
এ ব্যাপারে বিবাধী বিল্লাল হোসেন জানান আয়নাল হকের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন সে তার মনগড়া অভিযোগ দায়ের করেছেন আপনারা এলাকায় খুজ নিয়ে সত্য টা লিখুন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান , লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

