ভালুকায়-প্রান্তিক পোল্ট্রি খামারিদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিতঃ ৮:৫২ pm | এপ্রিল ১৮, ২০২৬

আনোয়ার হোসেন তরফদার:
“বাঁচাও পোল্ট্রি শিল্প, রক্ষা করুন কর্মসংস্থান” — এই স্লোগানকে সামনে রেখে ভালুকায়-প্রান্তিক পোল্ট্রি খামারিদের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (দুপুরে) ভালুকা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। তারা দেশের পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখা এবং কর্মসংস্থান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বৃদ্ধি, খাদ্যের দাম বৃদ্ধি এবং বাজারে অস্থিরতার কারণে প্রান্তিক খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। এতে করে অনেক খামারি পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন, যা সামগ্রিকভাবে দেশের কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পোল্ট্রি খাতকে বাঁচাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং খামারিরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।বক্তব্য রাখেন পোল্ট্রি চাষী কায়সার আহাম্মেদ কাজল, প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এসোসিয়েশন এর চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক।

