ধলিয়া গুলেনূর মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
প্রকাশিতঃ ৯:০১ pm | এপ্রিল ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ধলিয়া গুলেনূর দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ সাবিত মিয়া।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নোভা খানমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. সাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস। এছাড়া হামদ পরিবেশন করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া আক্তার এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির তাহমিদ হাসান খান।
অনুষ্ঠানে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয় এবং তাদেরকে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা-দাতা এবং প্রতিষ্ঠানের সাথে জড়িত অন্যান্য সকল মরহুম ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

