|

ভালুকায় এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ

প্রকাশিতঃ ৩:২৪ pm | এপ্রিল ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

পরীক্ষা চলাকালে সন্তানদের পরীক্ষা কেমন হচ্ছে এবং প্রশ্ন কমন পড়েছে কিনা—এমন উৎকণ্ঠা নিয়ে অনেক অভিভাবককে কেন্দ্রের সামনে অবস্থান করতে দেখা যায়। তীব্র তাপদাহে তারা যখন ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন, তখন তাদের স্বস্তি দিতে এগিয়ে আসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নির্দেশনায় ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খানের নেতৃত্বে বিভিন্ন পরিক্ষা কেদ্রে এ কর্মসূচি পালন করে। একই নির্দেশনায় পৃথক স্থানেও পানি ও স্যালাইন বিতরণ করেন ছাত্রদলের অন্যান্য নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিমেল মন্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল নেতা জাহিদ হাসান, ভালুকা ফাজিল মাদ্রাসার সভাপতি এমরান শেখ, পৌর ছাত্রদল নেতা নোহা তালুকদার, ইফতিয়ার আহমেদ রুপম ও রবিউল সানি, রিয়েন, আসিক, ইমরান প্রমুখ।

পানি ও স্যালাইন পেয়ে অভিভাবকরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।