|

ভালুকায় ইএসআইএ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৬:৫৭ pm | এপ্রিল ২৭, ২০২৬

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় গ্লোরি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের উদ্যোগে পরিবেশ ও সামাজিক প্রভাব নিরূপণ (ESIA) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খারুয়ালী এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান গ্লোরি টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ এবং এলাকার বাসিন্দারা অংশ নেন।

সভায় সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক প্রভাব, ঝুঁকি এবং প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের মতামত তুলে ধরেন এবং পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং পরিবেশগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।